Corona Virus COVID-19
আমরা খুবই সচেতন নাগরিক কিন্তু আমরা কতটুকু সচেতন নিজে চিন্তা করে দেখুন তো? আমরা কি করুণা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখছি? না দিন দিন আমার করুণা কে আমাদের কাছে ডেকে আনছি?
আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো? আপনি আজকের দিনে কতবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিস্কার করেছেন?
আপনি কি কেনা কাটা করার আগে হ্যান্ড গ্লাব ব্যবহার করেছেন এবং বাহির থেকে এসে সাউয়ার নিয়ে ঘরে ঢুকেছেন নাকি এমনি এমনি ঘরে ঢুকে গিয়েছেন?
আপনি কি বাসা থেকে বের হলে মাক্স ব্যবহার করছেন ?
নাকি ভেবে নিয়েছেন বাসার সামনের রাস্তায় হাটাহাটি করলে মাক্স ব্যবহারের কোন প্রয়োজন নেই?
এবং মাস্ক ব্যবহারের পর আপনার মাস্ক কি আপনি সঠিক ভাবে পরিষ্কার করছেন? আমরা অনেকেই ওয়ানটাইম মাস্ক একাধিকবার ব্যবহার করি এটা কি আমরা ঠিক করছি?
আমরা প্রায়ই আমাদের ফ্রেন্ড সার্কেল এর সাথে এখনো আড্ডা দিচ্ছি , আমাদের বাসা আশপাশে আছে তাদের সাথে আমরা রাস্তায় ঘুরতে বের হচ্ছি ভুলবশত তারা হাচি কাসি দিলে আমরা লজ্জায় হলো তাদের কাছ থেকে দূরে সরে না যেয়ে বরং সেখানে দাঁড়িয়ে থাকি কিন্তু আমাদের সেখান থেকে দূরে সরে যাওয়া উচিত কারণ হাঁচি-কাশির মাধ্যমে শরীরে ভাইরাস প্রবেশ করবে।
হাঁচি কাশি দেওয়ার সময় আমরা কি রুমাল বা টিস্যু ব্যবহার করি আগে যতটা ব্যবহার হতো এখন তার থেকে ফিফটি পার্সেন্ট মানুষ রুমাল বা টিস্যু কম ব্যবহার করে, কারণ এখনো দোকান বন্ধ কিছু পাওয়া যায় না আমাদের করণীয় হাচি দেওয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা, যেন আমাদের শরীরের জিবানু গুলো আমাদের আশেপাশের মানুষের শরীরে প্রবেশ করতে না পারে । কিন্তু আমরা কি সেটা করছি? নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখুন আপনি কি হাসি কাশি দেয়ার সময় রুমাল ব্যবহার করছেন? রুমাল ব্যবহার না করলে অন্তত হাতের কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি-কাশি দিন।
করুণা ভাইরাসের এই সময়ে হ্যান্ডশেক করা মোটেও ঠিক না কিন্তু আমরা প্রতিনিয়ত হ্যান্ডশেক করে যাচ্ছি হ্যান্ডশেক করার পর আপনি কি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা হ্যান্ডওয়াশ দিয়ে আপনার হাত পরিষ্কার করেছেন? মনে রাখবেন হ্যান্ডশেকের মাধ্যমে একজনের শরীরে জীবাণু আরেকজনের শরীরে খুব সহজে প্রবেশ করতে পারে।
সব থেকে মজার ব্যাপার হল আমাদের বাহিরে ঘুরতে বের না হলে পেটের ভাত হজম হয় না !
যেখানে সরকার বারবার বলছে ঘরে থাকুন সুস্থ থাকুন সেখানে আমাদের প্রতিদিন বাইরে ঘুরতে বের হতেই হবে কিন্তু আপনি কি জানেন আপনার জন্য আপনার পরিবারের সবাই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, ঘরে থাকুন সুস্থ থাকুন।
জ্বর ঠান্ডা কাশি বা করুণা ভাইরাস এর উপসর্গ দেখা দিলে তাকে হোম কোয়ারেন্টাইন রাখুন অন্তত ১৪ দিন পর্যন্ত তার কাছ থেকে আলাদা থাকুন এবং যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি একটু পরিবারের সদস্য থেকে দূরত্ব বজায় রাখুন এতে আপনি আপনার পরিবার এবং আশেপাশের মানুষ সবাই সুরক্ষিত থাকবে।
উপরের ভিডিওটা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছে দয়া করে কেউ নেগেটিভ মিনিং বের করবেন না ধন্যবাদ ।
Comments
Post a Comment